সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৬ Time View

শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত পরিচালনার আইনি কাঠামো ও সম্ভাব্য দিকগুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এরই অংশ হিসেবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে নিবদ্ধ রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইতোমধ্যে বিভিন্ন দেশের সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে উপস্থিত হয়েছেন এবং তারা চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

Update Time : ১১:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬