সাংবাদিক শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ ১০ গুণী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক–২০২৬
- Update Time : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৬ Time View

দেশের সিনিয়র সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান, প্রয়াত গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জন গুণী ব্যক্তি এবছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক–২০২৬ পাচ্ছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এবার একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—
চলচ্চিত্রে ববিতা,
চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার,
স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর),
ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ,
নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন,
সাংবাদিকতায় শফিক রেহমান,
শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার,
ভাস্কর্যে তেজস হালদার এবং
নৃত্যকলায় অথৈ আহমেদ।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ের শেষ দিকে সরকার একুশে পদক–২০২৬ এর জন্য মনোনয়ন আহ্বান করে। সে সময় ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই ১০ গুণী ব্যক্তিকে একুশে পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।









