সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩১ Time View

কাস্টমসের তিন কমিশনারসহ মোট ৩৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাকে ঢাকার বিভিন্ন দপ্তর থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঁচটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করে। এর মধ্যে একটি আদেশ প্রকাশিত হয় ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি আদেশ জারি করা হয় ৫ ফেব্রুয়ারি।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার।

বদলি হওয়া তিন কমিশনার হলেন— আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।

চারজন যুগ্ম কমিশনার হলেন— মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।

পাঁচজন অতিরিক্ত কমিশনার হলেন— কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।

আটজন উপ-কমিশনার হলেন— মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

১৮ জন সহকারী কমিশনার হলেন— শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।

এনবিআর সূত্র জানায়, প্রশাসনিক স্বার্থে ও দপ্তরগুলোর কার্যক্রম গতিশীল করতে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি

Update Time : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬