সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি সেবায় অবৈধ লেনদেন: ইসি কর্মকর্তা সুধাংশু কুমার সাহা অপসারিত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৭ Time View

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় অবৈধ লেনদেনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এনআইডি সংশোধনের সময় ৩০০ টাকা অবৈধভাবে গ্রহণ এবং সেই তথ্য গোপন রাখতে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সুধাংশু কুমার সাহা বেআইনিভাবে অর্থ গ্রহণ করেন। ওই সময় ঘটনাটি গণমাধ্যমকর্মীদের নজরে এলে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সাংবাদিককে ঘুষ দেওয়ার অভিযোগও উঠে।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে গঠিত বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়।

তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ইসি সচিবালয়ের আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার ব্যাখ্যা সন্তোষজনক হয়নি।

পরবর্তীতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী সুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অনিয়মের অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এনআইডি সেবায় অবৈধ লেনদেন: ইসি কর্মকর্তা সুধাংশু কুমার সাহা অপসারিত

Update Time : ০৮:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬