সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুইদিন

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১৩১ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়ার অন্যান্য শর্ত আগের মতোই অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীদের অবশ্যই ভর্তি নির্দেশিকায় উল্লেখিত সব শর্ত যথাযথভাবে অনুসরণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল থেকে (চতুর্থ বিষয়সহ) যথাক্রমে ৪০ শতাংশ ৬০ শতাংশ হিসেবে আরও ১০০ নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। এমসিকিউ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তনের বিধান নেই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুইদিন

Update Time : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬