৮ ব্যাংকের অফিসার পদে প্রিলি পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ
- Update Time : ১২:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৮৯ Time View

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা ও প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি ২০২৬) ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৯৯৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা আগামী শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা ১০০ নম্বরের হবে এবং রাজধানী ঢাকার ৩৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড) পদে যোগ্য বিবেচিত প্রার্থীদের জন্য এ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র তালিকা এবং ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
v













