সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৮ Time View

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য ২০২৪ ও ২০২৫ সালে মুনাফা না দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ওই দুই বছরে এসব ব্যাংকের আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। পাশাপাশি চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা প্রদানের ব্যবস্থাও চালু করা হবে। এ বিষয়ে সব সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে জানায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর কোনো মুনাফা প্রযোজ্য হবে না। এমনকি কেউ যদি এর মধ্যে মুনাফা তুলে নিয়ে থাকেন, সেক্ষেত্রে তা ‘হেয়ারকাট’ হিসেবে মূল আমানতের সঙ্গে সমন্বয় করার নির্দেশও দেওয়া হয়। এই সিদ্ধান্তকে ঘিরে আমানতকারী ও আর্থিক খাতে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

বিতর্ক ও উদ্বেগের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে সিদ্ধান্ত সংশোধন করে ৪ শতাংশ মুনাফা দেওয়ার ঘোষণা দেয়। তবে এই সুবিধা কেবল ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে স্পষ্ট করা হয়েছে।

বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট জমা রয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তারিখকে ভিত্তি ধরে সব আমানতের স্থিতি পুনরায় হিসাবায়ন করতে হবে। মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফাভিত্তিক আমানতের ক্ষেত্রে যদি ২০২৪ ও ২০২৫ সালের জন্য ৪ শতাংশের বেশি মুনাফা ইতোমধ্যে দেওয়া হয়ে থাকে, তাহলে অতিরিক্ত প্রদত্ত অংশ ভবিষ্যতে প্রদেয় মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে পরিশোধ সূচি নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

অন্যদিকে, যেসব আমানত এই শ্রেণির আওতায় পড়ে না, সেগুলোর ক্ষেত্রে আগের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

Update Time : ০২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬