১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা তিন (চার) দিনের ছুটি পাচ্ছেন যারা
- Update Time : ০৫:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৬৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ভোটকেন্দ্রে যাতায়াত সহজ করা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “আজ অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ছুটি থাকে, যা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে ভোটারদের যাতায়াত সুবিধা ও নির্বাচনকে নির্বিঘ্ন করতে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
প্রেস সচিব আরও জানান, শুধু ১১ ও ১২ ফেব্রুয়ারি নয়, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হবে। এর ফলে পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন।
তিনি বলেন, “আজকের কেবিনেট বৈঠকে শিল্পাঞ্চলের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের যাতায়াত ও ভোটাধিকার প্রয়োগ সহজ হবে।”
সংবাদ ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, আজকের মন্ত্রিসভা বৈঠকে মোট ১৩টি এজেন্ডা আলোচিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সংক্রান্ত একটি আইন খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়া বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন ২০২৬, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬—সবগুলোরই নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রেস সচিব আরও বলেন, জুয়া প্রতিরোধ অধ্যাদেশে ১৯ ধরনের জুয়া অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে এবং অপরাধভেদে ১৫ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এতে সর্বোচ্চ ৫
উল্লেখ্য, নতুন করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন।













