সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সব রেকর্ড ভাঙল সোনা, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৪৮ Time View

দেশের বাজারে ফের ইতিহাস গড়ল সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও রেকর্ড ছুঁয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সোনার বাজারে নতুন রেকর্ড সৃষ্টি হলেও সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার সব রেকর্ড ভাঙল সোনা, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা

Update Time : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬