সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামির বিচার শুরু

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ১২৫ Time View

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ আদালত) বিচারক মো. জাহিদুল হক অভিযোগ গঠনের মাধ্যমে এই আদেশ দেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়।

আলোচিত এই হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত থেকে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার অভিযোগপত্রে মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে আদালত ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি ও কে সি দে রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশকে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।

সকাল সাড়ে ৮টার দিকে আদালত ভবনের প্রধান প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদমাধ্যমকর্মীদের পরিচয়পত্র যাচাই করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টহল দল আদালত এলাকায় এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন চট্টগ্রামের আদালতে নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এর পরপরই সৃষ্ট বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামির বিচার শুরু

Update Time : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬