সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫০ Time View

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন বা ২৮ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের আকু বিল পরিশোধের পর গত ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা এবং বৈদেশিক লেনদেনে শৃঙ্খলা ফেরার ফলে রিজার্ভে এই সামান্য উন্নতি দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলার

Update Time : ১০:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬