সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হচ্ছে না?

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৪০ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না বলে জানা গেছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতিমূলক কাজ এখনো চলমান রয়েছে। সব কার্যক্রম সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা থাকলেও তা এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি। ফলে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই।

তবে সব প্রক্রিয়া দ্রুত শেষ হলে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। অধিদপ্তরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছিল, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল এ কাজ সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতির কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। সব কার্যক্রম শেষে মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আজ ফল প্রকাশ হতে পারে, অন্যথায় আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে ফেসবুকে পোস্টও করেন।

এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী। ফল নিয়ে অনিশ্চয়তায় অনেকেই উৎকণ্ঠা প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হচ্ছে না?

Update Time : ১০:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬