সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্ন ইলাইহি রাজিউন)। মাত্র পাঁচ দিন আগে তিনি এই দায়িত্বে যোগদান করেছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফেরদৌস আরা গত ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ফেরদৌস আরাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ফেরদৌস আরা দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। পরিবারের সূত্রে জানা গেছে, তার মরদেহ কুমিল্লার দাউদকান্দির খানে বাড়িতে দাফনের জন্য নেওয়া হবে।

তার আকস্মিক মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি নতুন দায়িত্বে মাত্র কয়েক দিন যাপনের পর তার এই অকালপ্রয়াণ সকল সহকর্মীকে মর্মাহত করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু

Update Time : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬