সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট, দিশেহারা সাধারণ মানুষ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১৩৯ Time View

সিরাজগঞ্জ জেলায় গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে গ্যাসের সিলিন্ডার প্রায় শূন্য হয়ে পড়েছে। যেসব দোকানে সীমিত আকারে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানে অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ তুলেছেভোক্তারা।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্যাসের খোঁজে মানুষ এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সিলিন্ডার না পেয়ে অনেককেই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। শহরের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, “টানা তিন দিন ধরে দোকানে দোকানে ঘুরেও গ্যাস পাচ্ছি না। ঘরে রান্না বন্ধ হয়ে গেছে, বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন চলবে, বুঝতে পারছি না।”

অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ সংকটের কারণে তারাও বিপাকে পড়েছেন। গ্যাস বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, “কোম্পানি থেকে প্রয়োজনের তুলনায় অনেক কম গ্যাস আসছে। চাহিদা বেশি থাকলেও আমরা বিক্রি করার মতো সিলিন্ডার পাচ্ছি না।”

সচেতন মহলের আশঙ্কা, দ্রুত এই সংকটের সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, এলপিজি গ্যাসের বাজার তদারকি জোরদার করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট, দিশেহারা সাধারণ মানুষ

Update Time : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬