Advertisement
সময়: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:২০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৪৭ Time View

আগের মতো কোনো পাতানো বা প্রশ্নবিদ্ধ নির্বাচন আর হবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাস করে এবং কমিশনের কাছ থেকে প্রত্যেকেই ন্যায্য বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, যারা নিজেদের মনোনয়ন বাতিল বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন, তাদের প্রত্যেকের আবেদন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া ও প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। কোনো চাপ বা প্রভাব ছাড়াই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতায় বিশ্বাসী। আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে জবাবদিহিমূলক এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত দেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করছেন।

ইসি জানিয়েছে,
৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে।
১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হবে।
শুনানি চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত।

গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

Update Time : ১১:২০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬