সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০ শতাংশ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৫৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশই ন্যূনতম পাস নম্বর অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১০ শতাংশ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফল জানতে পারবেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩২ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

আসন বণ্টন অনুযায়ী, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তিনটি শাখা থেকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী তাসলিম সুলতান হিমেল। ভর্তি পরীক্ষার মূল ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৫ নম্বর। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ থাকায় অতিরিক্ত ২০ নম্বর যুক্ত হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০৫।

বিজ্ঞান শাখা থেকে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া নটরডেম কলেজের শিক্ষার্থী আদিব বিন জামান। ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৮১ নম্বর এবং জিপিএ বাবদ ২০ নম্বর যোগ হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০১।

মানবিক শাখা থেকে শীর্ষস্থান অর্জন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী লুবাইনা আনজুম। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ নম্বর। এসএসসি ও এইচএসসির জিপিএ যুক্ত হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০৭।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও চারটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০ শতাংশ

Update Time : ১০:০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬