সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬ Time View

টানা তিন দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে বাড়তি দামে।

সবশেষ গত ৪ জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল ২ জানুয়ারি থেকে।

সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এ সময়ের মধ্যে এক দফা দাম বাড়ানো হয়েছে এবং আরেক দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবারও দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

Update Time : ১০:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬