সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ছিনতাই

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০১:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৫ Time View
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজসংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী একটি মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়।

ছিনতাইয়ের শিকারদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগির, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন নেতা-কর্মী। ভুক্তভোগীরা জানান, ছিনতাইকারীরা জোরপূর্বক মাইক্রোবাস থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটে নেয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের নেতা আনোয়ার হোসেন রিপন বলেন, এর আগেও বিএনপির নেতাকর্মীরা একই ধরনের ছিনতাইয়ের শিকার হয়েছেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক নেতা অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন, এ ধরনের ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ছিনতাই

Update Time : ০১:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫