ওসমান হাদিকে আজ দুপুরে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ঘোষণা
- Update Time : ১১:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১৬৪ Time View

মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, এবং আহত নেতা ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। কল কনফারেন্সের মাধ্যমে তারা ওসমান হাদির বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিকল্পনা চূড়ান্ত করেন।
গত দুই দিন ধরে সরকার ও সংশ্লিষ্টরা সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে উন্নত চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থা যাচাই করেছেন। আজ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। তিনি আরও জানান, আগামীকাল দুপুরে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল ব্যবস্থাপনা।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে, এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা দেশের মানুষকে আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া ও প্রার্থনা প্রয়োজন, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে তার চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।