সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ৭৬ ট্রেনে অভিযান: টিকিটবিহীন ১,৯৭১ যাত্রীর কাছ থেকে আদায় সাড়ে ৪ লাখ টাকা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ১১৮ Time View

টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে একদিনেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ রেলওয়ে। দেশের পূর্বাঞ্চলে পরিচালিত এই ব্যাপক অভিযানে ৭৬টি ট্রেনে টিকিট পরিদর্শন করে মোট হাজার ৯৭১ জন টিকিটবিহীন যাত্রীকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট লাখ ২৭ হাজার ১৭৫ টাকা আদায় করা হয়েছে, যা রেলওয়ের আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ নভেম্বর পূর্বাঞ্চলে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ১০১ জন টিটিই দায়িত্ব পালন করেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে নিয়মভঙ্গ, টিকিট ছাড়া ভ্রমণ ও ভাড়া ফাঁকির ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।

অভিযানের পরিসংখ্যান অনুযায়ী—
১,৯৭১টি মামলা করা হয়েছে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে।
• ভাড়া বাবদ আদায় হয়েছে লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা
• জরিমানা আদায় হয়েছে লাখ ২৭ হাজার ২৩০ টাকা
• সবমিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে লাখ ২৭ হাজার ১৭৫ টাকা

বাংলাদেশ রেলওয়ে জানায়, যাত্রীসেবা উন্নয়ন, শৃঙ্খলা ফেরানো এবং টিকিট কালোবাজারি ও ভাড়া ফাঁকি রোধে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হবে। যাত্রীদের নিয়ম মেনে ভ্রমণ করার আহ্বান জানিয়ে রেল কর্তৃপক্ষ আরও জানায়— টিকিট ছাড়া ভ্রমণ শুধু আইন লঙ্ঘনই নয়, বরং এতে রেলওয়ের আর্থিক ক্ষতি হয় এবং সেবা ব্যবস্থাও ব্যাহত হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে ৭৬ ট্রেনে অভিযান: টিকিটবিহীন ১,৯৭১ যাত্রীর কাছ থেকে আদায় সাড়ে ৪ লাখ টাকা

Update Time : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫