সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়লো

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১১৭ Time View

২০২৫–২৬ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়ম অনুযায়ী পূর্বনির্ধারিত শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর

রোববার বিকেলে এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি বিশেষ আদেশের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। করদাতাদের সুবিধা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এনবিআর আরও জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যা বা অনলাইনে ফাইল দাখিলে প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কারণে যদি কোনো করদাতা রিটার্ন জমা দিতে না পারেন, তবে তিনি ১৫ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। আবেদনটি অবশ্যই নির্দিষ্ট যৌক্তিকতা ও প্রমাণসহ জমা দিতে হবে।

এ বছর থেকে বেশ কিছু নতুন বিধান কার্যকর হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—
৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা,
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা,
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা,
মৃত করদাতার আইনগত প্রতিনিধি,
❖ এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
—এদের ব্যতীত সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক

এনবিআরের নতুন সিদ্ধান্ত করদাতাদের চাপ কমাবে এবং অনলাইন সিস্টেমে অভ্যস্ত হওয়ার জন্য বাড়তি সুযোগ তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়লো

Update Time : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫