সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২১৫ Time View

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। মহাসম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন।

মহাসম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিকে সামনে রেখে যোগ দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের আলেম মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শতাধিক শীর্ষ আলেম।

আয়োজকদের দাবি, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বিশ্বব্যাপী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে লাখো মানুষের সমাগমে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক পরিবেশ তৈরি হবে। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামপন্থী দলের নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

Update Time : ১২:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫