সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারকৃত আসামির বক্তব্য মিডিয়ায়: রাজশাহী পুলিশ কমিশনারকে আদালতের শোকজ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২০৬ Time View

রাজশাহীর তেরখাদিয়া এলাকার ডাবতলা ‘স্পার্ক ডিউ’ অ্যাপার্টমেন্টে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি পুলিশি হেফাজতে থাকাকালীন মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালত শোকজ দিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ শোকজ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বরের মধ্যে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান (সুমন)কে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাকালীন ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করেছেন। এটি সুপ্রিম কোর্টের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন, যা আযেশা সিদ্দিকা মিল্লি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ সহ অন্যান্য মামলায় প্রদত্ত।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গ্রেফতারকৃত আসামির বক্তব্য মিডিয়ায়: রাজশাহী পুলিশ কমিশনারকে আদালতের শোকজ

Update Time : ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫