সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহস থাকলে দেশে আসেন না কেন: শেখ হাসিনাকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১৭৬ Time View

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারত আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তিনি এখন ভারতে বসে হরতাল ডাকছেন, গাড়ি পোড়াচ্ছেন। দিল্লি থেকে দেশের সর্বনাশ করছেন। এত সাহস থাকলে দেশে আসেন কেন না? জনগণের প্রতি যদি সামান্য ভালোবাসা থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশে ফিরে আসুন।”

মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

দিল্লিতে বসে দেশের সর্বনাশ করবেন না”

মির্জা ফখরুল বলেন, “গতকালও দেশে গাড়ি পুড়ছে, মানুষ আতঙ্কে আছে—আর তিনি ভারতে বসে হরতাল ঘোষণা দিচ্ছেন! দিল্লিতে বসে বাংলাদেশের জনগণের সর্বনাশ করবেন না। আমরাও বছরের পর বছর জেলে থেকেছি, অত্যাচার সয়েছি। আপনারও যদি জনগণের প্রতি সামান্য সাহস ও ভালোবাসা থাকে, দেশে ফিরে আসুন, জনগণের মুখোমুখি দাঁড়ান।”

জনগণ গণভবনে পৌঁছালে হেলিকপ্টারে পালিয়ে যান”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “গণভবনের দরজায় যখন জনগণ পৌঁছে যায়, তখন সামরিক বাহিনীর হস্তক্ষেপে হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যান। সেই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, মানুষ তাকে ধরে ফেললে ছিঁড়ে খেয়ে ফেলত। এই আতঙ্কেই তিনি দেশ ছেড়েছেন।”

জামায়াতকে উদ্দেশ্য করে কঠোর বক্তব্য

সভায় জামায়াতের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “কিছু দল এখন প্রচার করছে যে তারাই একমাত্র সৎ ও দেশপ্রেমিক দল, এমনকি তারা ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে। কিন্তু মনে রাখতে হবে, বেহেশতের টিকিট কেউ দিতে পারে না—না আল্লাহ ছাড়া, না নবী ছাড়া। যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “মোনাফেকদের চিনে রাখতে হবে। যারা মুখে ইসলাম, কিন্তু কাজে স্বার্থ—তাদের থেকে দূরে থাকতে হবে। ইসলামের নামে প্রতারণা ইসলাম নয়।”

বিএনপির পরিকল্পনা: ১৫ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান

দল ক্ষমতায় গেলে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমরা ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে তারা ন্যায্যমূল্যে বাজার করতে পারেন। কৃষকদের জন্য থাকবে ‘ফার্মাস কার্ড’, যাতে তারা সার, বীজ ও পানি সুলভে পেতে পারেন।”

তিনি আরও বলেন, “বিএনপি বিচার বিভাগকে স্বাধীন করতে চায়। যেন কোনো বিচারক রাজনৈতিক চাপে না থেকে নির্ভয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে প্রকৃত মালিক।”

সভায় ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাহস থাকলে দেশে আসেন না কেন: শেখ হাসিনাকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ

Update Time : ০৯:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫