সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি শুরু

বিল্লাল হোসেন
  • Update Time : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১৭০ Time View

BRSC

BRSC

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | নতুন প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশেষ কোচিং ক্লাস শুরু হয়েছে। আজ সকালে ‘নতুন প্রতিদিন’ প্রতিনিধি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেলে দেখা যায়, শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহ নিয়ে ক্লাসে অংশ নিচ্ছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম ক্লাস শুরুর আগে নির্বাচিত শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ ব্রিফিং প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং মনোযোগ ধরে রাখার পরামর্শ দেন। অধ্যক্ষ বলেন, “বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ শুধু প্রতিযোগিতা নয়, বরং নিজেদের দক্ষতা যাচাইয়ের একটি সুযোগ। সবাই মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে নিশ্চয়ই ভালো ফলাফল আসবে।”

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, “আমরা শুধু বৃত্তি পরীক্ষায় নয়, সামগ্রিকভাবে শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স উন্নত করতে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো—রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজকে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। ইনশাআল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন শিক্ষার্থীরা সফল হয় এবং অভিভাবকরা গর্বিত হতে পারেন।”

কোচিং ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানায়, অভিজ্ঞ শিক্ষকদের নির্দেশনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে আশাবাদী।

স্থানীয় শিক্ষাবিদরা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং বলেন, এমন প্রস্তুতিমূলক কোচিং শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবলও বাড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি শুরু

Update Time : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫