সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফুল্লাহ ফুয়াদের এসএসসিতে অসাধারণ ফলাফল:পিতা ইসলামী ব্যাংকের নির্বাহী

বিল্লাল হোসেন
  • Update Time : ১১:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৪০৩ Time View

2PwljvNT

2PwljvNT
সাইফুল্লাহ ফুয়াদ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৫-এ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাইফুল্লাহ ফুয়াদ অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি জিপিএ-৫.০০ (গ্রেড পয়েন্ট এভারেজ) পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফুয়াদের এই অসামান্য ফলাফলে পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাই গর্বিত।

সাইফুল্লাহ ফুয়াদের পিতা মো. নূরুল্লাহ একজন অভিজ্ঞ ও সজ্জন ব্যাংকার। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক পিএলসি-র একজন সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত এবং ঢাকার ভিআইপি রোড শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মা সুলতানা বেগম একজন গৃহিণী, যিনি ছেলের পড়াশোনায় সর্বাত্মক সহায়তা করেছেন। ফুয়াদ কমিল্লার “ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ” থেকে নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

386lS1l

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলা (১৭৯), ইংরেজি (১৮৫), গণিত (৯১), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯৮), ইসলাম শিক্ষা (৯৭), পদার্থবিজ্ঞান (১০০), রসায়ন (৯৪), উচ্চতর গণিত (৯৬), আইসিটি (৪৮), জীববিজ্ঞান (৯৯) – সব বিষয়ে তিনি এ প্লাস (A+) অর্জন করেছেন। এছাড়াও, সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়সমূহ যেমন শারীরিক শিক্ষা (১০০) ও ক্যারিয়ার শিক্ষা (৫০)-তেও তিনি সর্বোচ্চ গ্রেড অর্জন করেছেন।

ফুয়াদের এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর অধ্যবসায়, পরিবার ও শিক্ষকদের সহায়তা এবং দৃঢ় মানসিক প্রস্তুতি। পিতা মো. নূরুল্লাহ বলেন, “ছেলের এই ফলাফল আমাদের পরিবারের জন্য এক বিরাট আনন্দের উপলক্ষ। আমি চাই সে আগামীতে দেশের জন্য একজন মেধাবী বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ হিসেবে অবদান রাখুক।”

ফুয়াদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে সে জানায়, “আমি বিজ্ঞান ও প্রযুক্তির জগতে অবদান রাখতে চাই। দেশের উন্নয়নে প্রযুক্তিনির্ভর নতুন কিছু উদ্ভাবন করতে চাই।”

ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানিয়েছেন, ফুয়াদ সবসময়ই পড়াশোনায় মনোযোগী এবং শৃঙ্খলাপরায়ণ একজন ছাত্র ছিল। তার এই সফলতা অনুপ্রেরণা জোগাবে অন্য শিক্ষার্থীদের মধ্যেও।

ফুয়াদের এ কৃতিত্ব শুধু তার পরিবারের নয়, পুরো প্রতিষ্ঠান এবং সমাজের জন্যও একটি গর্বের বিষয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।সে সকলের দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

4 thoughts on “সাইফুল্লাহ ফুয়াদের এসএসসিতে অসাধারণ ফলাফল:পিতা ইসলামী ব্যাংকের নির্বাহী

  1. note bikreta hishebe she sobsomoy obodan rekhese. Fouad etoi valo chele and buisness minded je o sobkisur majhe taka khoje. boro hoye she deshtake beche na khaile valo.

  2. Amar kase porar tips nisilo
    Ar fouad vai already note sell kore 20/30 taka kore. Ekhon thekei tar poribarer unnoyone vumika rakhche

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

সাইফুল্লাহ ফুয়াদের এসএসসিতে অসাধারণ ফলাফল:পিতা ইসলামী ব্যাংকের নির্বাহী

Update Time : ১১:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫