সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম এখনো টিকে আছে: জামায়াত আমির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ২৫৬ Time View

587b0086b3377de23a114b5b05abd2db 683ea72c0ccc4

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জীবনের ঝুঁকি নিয়ে যারা পরিবর্তনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের লক্ষ্য ছিল দেশে ফ্যাসিজমের অবসান ঘটানো। দুঃখজনক হলেও সত্য, আজ ফ্যাসিস্ট শাসকরা সরে গেলেও ফ্যাসিজমের করাল ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।”

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন পুনরুদ্ধারের প্রেক্ষিতে, যা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে পুনর্বহাল হয়।

সংবাদ সম্মেলনে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, “এমন একটি নির্বাচনের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক সরকার গঠিত হতে পারে। জামায়াতে ইসলামী অতীতে যেমন অবাধ নির্বাচনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।”

বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, কমিশন দলীয় প্রতীক ফেরত দেবে এবং তাদের সাংবিধানিক অবস্থান অনুযায়ী নিরপেক্ষতা বজায় রাখবে। তবে পক্ষপাতিত্ব বা বৈষম্যমূলক আচরণ হলে জামায়াত চুপ থাকবে না।”

সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চাই।”

আওয়ামী লীগ সরকারের পতন সম্পর্কে জামায়াত আমিরের মন্তব্য, “ছাত্র, সাধারণ মানুষসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। যারা ফ্যাসিস্ট ছিল, তারা হয়তো আজ ক্ষমতায় নেই, কিন্তু দূর থেকে নানা বক্তব্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম এখনো টিকে আছে: জামায়াত আমির

Update Time : ০৩:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫