Advertisement
সময়: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বিদ্বেষ মুক্ত সমাজের নির্মাণ: আহমাদুল্লাহ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ২৭৪ Time View

SHEIKH AHMADULLAH

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ

আস–সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখলাক, যা মানবতার জন্য অনুসরণীয়। তিনি উল্লেখ করেন যে, মহানবীর (সা.) চরিত্র ও জীবনধারা যদি আমরা মেনে চলি, তবে সমাজে বিদ্বেষ ও হিংসা থাকবে না। এর ফলে দুনিয়াতে সম্মান ও আখিরাতে উত্তম মর্যাদা অর্জন সম্ভব হবে।

৮ অক্টোবর মঙ্গলবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত

সিরাত কনফারেন্স–২০২৪ এ প্রধান আলোচক হিসেবে তিনি এই কথা বলেন।

আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে নবী করিম (সা.) এর উত্তম চরিত্র ও সহজ জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “উত্তম আচরণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, অন্যের অধিকার ক্ষুণ্ন করা যাবে না এবং কাউকে কষ্ট দেয়ার মানসিকতা পরিহার করতে হবে। যদি কখনো ভুল হয়, তাহলে দ্রুত ক্ষমা চাইতে হবে। নবীজীর মতো দায়িত্বশীল আচরণ আমাদের সামাজিক ও পারিবারিকভাবে সম্মানিত করবে।“

তিনি আরো বলেন, “যদি আমাদের আখলাক সুন্দর হয়, তাহলে ঈমানের গুরুত্ব অনেক বেড়ে যায়। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিরা জান্নাতে মহানবী (সা.)-এর নিকটে থাকার সুযোগ পাবেন।“

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সিরাত কনফারেন্সে ইসলামী চিন্তাবিদ ও লেখক এসএম নাহিদ হাসান এবং কবির আনোয়ারও আলোচনা করেন। বক্তৃতার শুরুতে আহমাদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বিদ্বেষ মুক্ত সমাজের নির্মাণ: আহমাদুল্লাহ

Update Time : ১২:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ

আস–সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখলাক, যা মানবতার জন্য অনুসরণীয়। তিনি উল্লেখ করেন যে, মহানবীর (সা.) চরিত্র ও জীবনধারা যদি আমরা মেনে চলি, তবে সমাজে বিদ্বেষ ও হিংসা থাকবে না। এর ফলে দুনিয়াতে সম্মান ও আখিরাতে উত্তম মর্যাদা অর্জন সম্ভব হবে।

৮ অক্টোবর মঙ্গলবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে

অনুষ্ঠিত সিরাত কনফারেন্স–২০২৪ এ প্রধান আলোচক হিসেবে তিনি এই কথা বলেন।